চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
চট্টগ্রামের উত্তর কাট্টলীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
মো. আল আমিন নামের ২৫ বছর বয়সী ওই কর্মীকে সোমবার সকাল সোয়া ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সকালে বিশ্বাস পাড়ার কুতুব বাড়ি এলাকায় একটি দেওয়াল তোলার কাজের সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন বলে চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির নায়েক শীলব্রত বড়ুয়া জানান।
আমিন কাট্টলীর চুমকি গার্মেন্টস এলাকায় রুবেল কলোনীতে পরিবার নিয়ে ভাড়া থাকতেন।
তার সহকর্মী মো. মোহন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে তারা ওই এলাকায় একটি দেওয়াল তোলার কাজ করতে যান। সে সময় পাশের একটি টিন সরাতে গেলে আমিন বিদ্যুতায়িত হন।
