লক্ষ্মীপুরে ট্রাক চাপায় ২ তরুণ নিহত
লক্ষ্মীপুরের ঢাকা-রায়পুর সড়কে ট্রাকচাপায় দুই তরুণ নিহত হয়েছেন।
তারা দু্জনই শহরের ইউসুফ গ্রিল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে কাজ করতেন।
লক্ষ্মীপুর সদর থানার ওসি ইকবাল হোসেন জানান, দুপুরে আজিম ও শাকিল ওয়ার্কশপ থেকে বের হয়ে ঢাকা-রায়পুর মহাসড়কের পার হচ্ছিলেন। এ সময় রায়পুর থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেলেও তার সহকারী দিদারুল আলমকে (২৯) আটক করা হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
