২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে অগ্নিদগ্ধ হয়ে বৃদ্ধের মৃত্যু

রাজবাড়ীর কালুখালী উপজেলায় অগ্নিদগ্ধ হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2014, 02:01 PM

Updated : 22 Aug 2022, 08:05 PM

শনিবার রাতে উপজেলার রতনদিয়া ইউনিয়নের তফাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মোসলেম মণ্ডল (৬৫) ওই গ্রামের প্রয়াত ঝন্টু মণ্ডলের ছেলে।

কালুখালী থানার এসআই অপূর্ব কুমার জানান, পরিবারের সদস্যরা তার মেয়েরবাড়িতে বেড়াতে যাওয়ায় মোসলেম মণ্ডল বাড়িতে একা ছিলেন। রাতে কুপি থেকে বসত ঘরে আগুন ধরে গেলে দগ্ধ হয়ে তিনি মারা যান।

এ ব্যাপারে কালুখালী থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।