শাহজালালে আড়াই কোটি টাকার সোনা উদ্ধার
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় সাড়ে ৪কেজি সোনাসহ একজনকে আটক করেছে শুল্ক কর্তৃপক্ষ।
বিমানবন্দর শুল্ক বিভাগের সহকারী কমিশনার আবু ইউসুফ বলেন, শনিবার দুপুরে বিমানবন্দরের গ্রিন চ্যানেল এলাকা থেকে তাকে আটক করা হয়।
তার হাতব্যাগে তল্লাশি চালিয়ে ৩৮টি সোনার বার উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক দাম প্রায় আড়াই কোটি টাকা।
তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান শুল্ক কর্মকর্তা আবু ইউসুফ।
