২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

রাজধানীর বনানীতে ট্রেনের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2014, 02:24 PM

Updated : 22 Aug 2022, 08:05 PM

শনিবার সকালে সৈনিক ক্লাব লেভেল ক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে রেল পুলিশ জানিয়েছে।  

নিহতের নাম-পরিচয় জানা যায়নি। তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।  

কমলাপুর জিআরপি থানার এসআই রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৯টার দিকে সৈনিক ক্লাব রেল ক্রসিং এলাকায় ওই যুবক ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন।

ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান বলে এই পুলিশ কর্মকর্তা জানান।

লাশ হাসপাতাল মর্গে রয়েছে জানিয়ে তিনি বলেন, নিহতের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।