২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে পাচারকালে ৭ জন আটক হবিগঞ্জে

হবিগঞ্জের মাধবপুর উপজেলার হরিণখোলা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় নারী ও শিশুসহ সাতজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2014, 07:42 PM

Updated : 22 Aug 2022, 08:04 PM

শুক্রবার বিকালে এ অভিযান চলাকালে দালালকে আটক করা যায়নি বলে বিজিবি জানিয়েছে।

বিজিবির ৫৫ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল সাজ্জাত হোসেন এ খবর নিশ্চিত করেছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হরিণখোলা সীমান্ত দিয়ে পাচারের সময় বিজিবি ৩ জন পুরুষ, ১ জন মহিলা ও ৩ শিশুকে আটক করে। এ সময় দালাল পালিয়ে যায়।

তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। তাদের হরিণখোলা বিওপির কাছে রাখা হয়েছে বলে তিনি জানান।