রবিউল হত্যার আসামিরা ‘হুমকি দিচ্ছে’
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী রবিউল ইসলাম হত্যা মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরলেও পুলিশ তাদের গ্রেপ্তার করছে না বলে অভিযোগ তুলেছেন স্বজনরা।
এদিকে আসামিরা নিহতের পরিবারের সদস্যদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছে বলে দাবি করেন তারা।
বৃহস্পতিবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তারা।
রবিউল বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন।
সংবাদ সম্মেলনে নিহতের মা ফিরোজা বেগম বলেন, “ছেলের হত্যার দুই বছর পার হলেও কোনো বিচার হলো না। বরং খুনের আসামিরা আমার সামনে প্রকাশ্যে ঘুরছে আর আমার আরেক ছেলেকে হত্যার হুমকি দিচ্ছে।”
তিনি মামলাটি দ্রুত বিচার আইনের আওতায় এনে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রধানমন্ত্রী, মহানগর পুলিশ কমিশনার ও বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।
এদের নামে একই বছরে ১৫ এপ্রিল নগরীর বোয়ালিয়া থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
সেতু, রেজাউল, সাঈদ নিটুল, রাজনকে পুলিশ গ্রেপ্তার করলেও সেতু ছাড়া বাকিরা জামিনে রেবিয়ে আসেন। সেতু আছে জেলহাজতে।
বাইরে থাকা আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাদের গ্রেপ্তার করছে না পুলিশ।
তারা সবাই স্থানীয় ছাত্রদল ও ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত বলেও অভিযোগ করেন শফিউল।
সংবাদ সম্মেলনে নিহতের আরেক ভাই সোহেল রানাও উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে বোয়ালিয়া থানার ওসি নূর হোসেন খন্দকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মামলার অভিযোগপত্র অনেকদিন আগেই দেওয়া হয়েছে। যেসব আসামি প্রকাশ্যে ঘুরছে তাদের গ্রেপ্তারে ওয়ারেন্ট আছে কি না তা জানা নেই। ওয়ারেন্ট থাকলে তাদের অবশ্যই গ্রেপ্তার করা হবে।”
