২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এরশাদ ‘অভিভূত’

শরীয়তপুরের প্রত্যন্ত অঞ্চলে বেসরকারি উদ্যোগে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে দেখে অভিভূত হয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2014, 06:09 PM

Updated : 13 Oct 2022, 12:54 PM

বৃহস্পতিবার শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার মধুপুরে গিয়ে জেডএইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মনোয়ারা মেডিকেল কলেজ হাসপাতাল সম্পর্কে তিনি এই মন্তব্য করেন।

“গ্রামের মধ্যে একটি মেডিকেল কলেজ হাসপাতাল ও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন দেখে আমি খুবই অভিভূত হয়েছি।

“এটা খুব কম লোকেরাই করেন। জয়নুল হক সিকদার এটা করেছেন। এজন্য আমি তাকে দোয়া করি, তিনি  তার কর্মের জন্য দীর্ঘদিন বেঁচে থাকুন।”

জেডএইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মনোয়ারা মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাতা জয়নুল হক সিকদারের বাবা প্রয়াত মকফর উদ্দীন সিকদারের ৫২তম মৃত্যুবার্ষিকীতে তিনি আমন্ত্রিত হয়ে এখানে আসেন।

মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জয়নুল হক সিকদার, বিএনপির ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, সাবেক মন্ত্রী ক্যাপ্টেন তাজুল ইসলাম, ন্যাশনাল ব্যাংকের নির্বাহী চেয়ারম্যান পারভিন হক সিকদার, পরিচালক মমতাজুল ইসলাম মন্জু, মনোয়ারা মেডিকেল এর মনোয়ারা সিকদার প্রমুখ।

এর আগে দুপুর ২টা ১৫মিনিটে এরশাদ হেলিকপ্টারযোগে মনোয়ারা সিকদার মেডিকেল কলেজ হাসপাতাল মাঠে নামেন। এরপর যান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।

জয়নুল হক সিকদারের বাড়িতে দুপুরের খাবার খেয়ে হেলিকপ্টারযোগে ঢাকায় ফিরে যান।