পটিয়ায় নিখোঁজ রিকশা চালকের লাশ মিলল পুকুরে
চট্টগ্রামের পটিয়া উপজেলায় তিন দিন ধরে নিখোঁজ এক রিকশা চালকের লাশ বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ।
মৃত সজল কুমার দাশ (৪০) একই ইউনিয়নের বাসিন্দা।
“পানিতে লাশটি ফুলে গেছে। সম্ভবত দুই-তিন দিন আগে সজল মারা যান। এটি হত্যা নাকি দুর্ঘটনা তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত বলা যাবে” বলেন পুলিশ কর্মকর্তা কামরুল।
তিনি জানান, গত তিনদিন ধরে সজলের কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। এ কারণে তার পরিবারের পক্ষ থেকে থানায় একটি জিডি করা হয়েছিল।
সকালে প্রতিবেশী দিলীপ দেবের পুকুরে সজলের লাশ দেখতে পেয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য পুলিশকে জানায়।
লাশ চট্টগ্রাম মেডকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
