২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশুকে ‘যৌন হয়রানি’, শিক্ষক আটক

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে (৭) যৌন হয়রানির অভিযোগে এক শিক্ষককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2014, 08:54 PM

Updated : 22 Aug 2022, 08:03 PM

বুধবার সন্ধ্যায় আটক রেজাউল করিম (৪২) বড়গাঁও গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও পাশের ওলিপুর গ্রামের বাসিন্দা।

তাড়াশ থানার ওসি আতাউর রহমান জানান, মঙ্গলবার দুপুরে পরীক্ষা চলাকালে ওই শিক্ষক তার স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রীটিকে যৌন হয়রানির চেষ্টা করেন।

খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে বুধবার সন্ধ্যায় পুলিশ তাকে আটক করে থানায় আনে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এছাড়া শিশুটির স্বজনদের থানায় আসতে বলা হয়েছে বলেও তিনি জানান।