২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাড়বকুণ্ডে লাশ উদ্ধার

চট্টগ্রামের বাড়বকুণ্ড এলাকায় একটি অজ্ঞাত লাশ উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2014, 05:45 PM

Updated : 22 Aug 2022, 08:04 PM

বুধবার সকালে বাড়বকুণ্ড ইউনিয়নের এসকেএম জুট মিল সড়কের দক্ষিণ পাশ থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান সীতাকুণ্ড থানার এসআই রাশেদুল হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, জিন্স প্যান্ট, ফুল হাতা শার্ট ও জিন্সের জ্যাকেট পরা ব্যক্তিটির বয়স আনুমানিক ৪০ বছর হতে পারে।

উদ্ধার করা লাশটির গলায় হাল্কা জখমের চিহ্ন দেখা গেছে জানিয়ে এসআই রাশেদুল জানান, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এটি হত্যাকাণ্ড বা অন্য কিছু কিনা তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে, বলেন তিনি।