২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একমাস পর চলনবিলে মিলল লাশ

নাটোরের সিংড়া উপজেলা থেকে নিখোঁজের একমাস পর চলনবিল থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2014, 04:27 PM

Updated : 22 Aug 2022, 08:04 PM

মৃত সালাম খাঁ (৪০) ইটালি ইউনিয়নের শালমারা গ্রামের মৃত চাঁন আলী খাঁর ছেলে।

সিংড়া থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম জানান, বুধবার সকালে চলনবিলের কাদাগাড়ি মাঠে কাজ করতে গিয়ে একটি লাশ দেখতে পায় স্থানীয় লোকজন।

"খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধারের পর ইটালি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জহুরুল ইসলাম ওটি তার এলাকার সালাম খাঁর বলে শনাক্ত করেন।"

চেয়ারম্যান জহুরুল ইসলাম জানান, সালাম প্রায় এক মাস আগে বাড়ি থেকে ইটালি বাজারে যাওয়ার উদ্দেশে বের হয়ে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজি করেও এতদিন তার সন্ধান পাওয়া যায়নি।

লাশ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে জানিয়ে পুলিশ পরিদর্শক নজরুল বলেন, "মৃত্যুর কারণ ময়নাতদন্ত শেষে জানা যাবে।"