কাশিমপুর কারাগারের সেই রাইফেল মিলল পুকুরে
গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের অস্ত্রাগার থেকে ‘হারিয়ে যাওয়া’ চাইনিজ রাইফেলটি তিন দিনের মাথায় পাওয়া গেল জেলখানার পুকুরে।
কারাগারের জেলার জান্নাতুল ফরহাদ জানান, বুধবার সকালে অস্ত্রের সন্ধানে কারাগারের একটি পুকুরে ৫০ জন কারারক্ষীকে নামানো হয়। সেখানেই অস্ত্রটি খুঁজে পান আল আমিন নামে এক কারারক্ষী।
কর্তৃপক্ষ গঠিত তদন্ত কমিটির প্রধান মো. বজলুর রহমান এবং হাই সিকিউরিটি কারাগারের জ্যেষ্ঠ জেলার মোহাম্মদ মিজানুর রহমান তাৎক্ষণিকভাবে কারারক্ষী আল আমিনকে পাঁচ হাজার টাকা করে পুরস্কার দেন।
ফাইল ছবি
ঘটনায় রাতেই কারা পুলিশের রাজশাহী বিভাগের ডিআইজি মো. বজলুর রহমানকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এছাড়া কারাগার অস্ত্রাগারের প্রধান কারারক্ষী মো. সিরাজুল ইসলাম হাওলাদারসহ তিন কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করে কর্তৃপক্ষ।
কারাগারের জেলার জান্নাতুল ফরহাদ বলেন, "খোয়া যাওয়া অস্ত্রটি যে কোনো মূল্যে উদ্ধার করতে রাতে কারারক্ষীদের নিয়ে বৈঠক হয়। তখনই ভেতরে বাইরে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানোর সিদ্ধান্ত হয়।"
রাইফেলটি কীভাবে ওই পুকুরে গেল তা জানতে তদন্ত কমিটি কাজ চালিয়ে যাবে বলে জানান তিনি।
