উত্তরার কাশবনে বৃদ্ধের লাশ
রাজধানীর উত্তরার তুরাগ থানার এক কাশবন থেকে বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে।
তুরাগ থানার উপপরিদর্শক ইজ্জত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার দুপুরে উত্তরা ১৬ নম্বর সেক্টরের একটি কাশবন থেকে লাশটি উদ্ধার করা হয়।
“নিহতের পরণে ছিল ছাই রঙের জ্যাকেট, হাফ গেঞ্জি ও নীল রঙের লুঙ্গি। তার গলায়, বুকে ও শরীরের বিভিন্ন স্থানে কালো জখম রয়েছে।”
ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
