চট্টগ্রাম উত্ত্যক্ত করার দায়ে এক ব্যক্তির কারাদণ্ড
চট্টগ্রাম নগরীতে উত্ত্যক্ত করার দায়ে এক ব্যক্তিকে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্ত মো. দুলাল মিয়া ওরফে মনা (৩৫) সাহার পাড়ার বাসিন্দা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মনা সকালে তার প্রতিবেশী এক মেয়ের হাত ধরে টানা হেঁচড়া করে। মেয়েটির বড় বোন ছাড়াতে গেলে তাকে মারধর করে মনা। এসময় এলাকাবাসী তাকে ধরে পুলিশে দেয়।
পরে বিকালে তাকে ভ্রাম্যমাণ আদালতে সোপার্দ করা হলে তাকে একমাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এদিকে আদালত ভবন এলাকায় প্রকাশ্যে ধূমপান করার অপরাধে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া আক্তার সুইটি আটজনকে বিভিন্ন পরিমাণে জরিমানা করেন।
