২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ইসলামী আন্দোলন সভাপতি আটক

অনুমতি ছাড়া মিছিল করার অভিযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিরাজগঞ্জ জেলা সভাপতি মুফতি মহিবুল্লাহসহ তিন জনকে আটক করেছে পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2014, 07:11 PM

Updated : 22 Aug 2022, 08:03 PM

মঙ্গলবার বিকালে জেলা শহরের বাজার স্টেশনে স্বাধীনতা স্কয়ার থেকে তাদের আটক করা হয়।

আটক অন্যরা হলেন একই সংগঠনের কর্মী উল্লাপাড়া উপজেলার জাড়লগাতির গ্রামের মোকরমের ছেলে আক্কাস আলী (৩৫) ও বালসাবাড়ির রেজাউল করিমের ছেলে রাকিবুল ইসলাম (৩৮)।

সদর থানার ওসি হাবিবুল ইসলাম বলেন, “প্রশাসনের পূর্ব অনুমতি ছাড়া মিছিল বের করে প্যানিক সৃষ্টি করায় ওই তিন জনকে আটকের পর থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর শাস্তির দাবিতে সংগঠনটি ওই মিছিলের আয়োজন করেছিল।