২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আড়াইশ ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ

চট্টগ্রামের ইপিজেড থানার সিইপিজেড মোড় থেকে টিসিবি গেইট পর্যন্ত সড়কের দুই পাশ থেকে প্রায় আড়াইশ ভ্রাম্যামাণ দোকান উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজি টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2014, 08:14 PM

Updated : 22 Aug 2022, 08:03 PM

সোমবার চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

মাস খানেক আগেও চট্টগ্রাম মহানগর পুলিশের অভিযানে বিমানবন্দর সড়কের এসব অবৈধ স্থাপনা ও দোকান উচ্ছেদ করা হয়। এরপর ধীরে ধীরে আবার ভাসমান ব্যবসায়ীরা ওই সড়কের দুই পাশে অবস্থান নেয়।

সিসিসি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উচ্ছেদের পর আবার তারা ফুটপাত দখল করে বসে গিয়েছিল। আজ প্রায় আড়াইশ অবৈধ স্থাপনা ও ভাসমান দোকান উচ্ছেদ করা হয়েছে।

“তাদের সর্তক করা হয়েছে যাতে ওই স্থানে আর দোকান না বসায়। ফুটপাত যাতে দখলমুক্ত থাকে সেই লক্ষ্যে আমরা ব্যবস্থা নেব।”

নগরীর বিমানবন্দর সড়কের চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা (সেইপিজেড) মোড় থেকে নাবিক কলোনি সংলগ্ন টিসিব গেইট পর্যন্ত এ অভিযান চলে।