২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্পিকারের সঙ্গে মেলানি ভারভিয়ারের সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে দেখা করেছেন বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের জর্জটাউন বিশ্বদ্যিালয়ের নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মেলানি ভারভিয়ার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2014, 05:01 PM

Updated : 22 Aug 2022, 08:03 PM

সোমবার সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই সৌজন্য সাক্ষাতে তারা বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের উন্নয়নে গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করেন।

অতিথিকে স্বাগত জানিয়ে শিরীন শারমিন বলেন, “বাংলাদেশের তৈরি পোশাক শিল্প সারা বিশ্বে প্রশংসিত এবং বাংলাদেশের অর্থনীতির একটি বৃহৎ খাত। বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিকদের বেশির ভাগই নারী। তাদের সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারাবদ্ধ।”

এসময় সামাজিক ও মানব সম্পদ উন্নয়নের সকল সূচকে বাংলাদেশের অর্জনের প্রশংসা করেন মেলানি ভারভিয়ার।