২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্লাইওভার থেকে নামার পথে মোটর সাইকেল উল্টে মৃত্যু

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে দুর্ঘটনায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন, আহত হয়েছেন একজন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2014, 04:54 PM

Updated : 25 Apr 2022, 05:05 PM

সোমবার দুপুরে ফ্লাইওভার থেকে মুগদার দিকে নামার পথে এরই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছেন।

নিহতের নাম আরাফাত ইসলাম মাহীন (২৫)। আহত আবু তালেবকে (৩৪) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাহীন দক্ষিণ কমলাপুর এলাকার আশরাফুল ইসলামের ছেলে। তাদের নতুন বাড়ির নির্মাণকাজ চলছে। আহত তালেব তার ঠিকাদার বলে মাহীনের খালাত ভাই রুবায়েত হোসেন জানিয়েছেন।

রুবায়েত হাসপাতালে সাংবাদিকদের বলেন, “মাহীন ও তালেব মোটর সাইকেল করে ফ্লাইওভার দিয়ে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে এটি আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়।”

দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিসক মাহীনকে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল ফাঁড়ি পুলিশের এএসআই হায়দার আলী সাংবাদিকদের বলেন, তালেব পায়ে মারাত্মক আঘাত পেয়েছেন।