ছেলের হাত কেটে বাবা শ্রীঘরে
কিশোরগঞ্জের কটিয়াদীতে মাদকাসক্ত এক ছেলের একটি হাত কেটে ফেলায় তার বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তিনি বলেন, জাহাঙ্গীর চুরি, ডাকাতিসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। এ সব অপকর্মের প্রতিবাদ করায় সম্প্রতি জাহাঙ্গীর তার বাবাকে গাছে বেঁধে মারধর করে এবং চুল কেটে দিয়েছিল। দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসা নিয়ে এক সপ্তাহ আগে বাড়ি ফেরেন তিনি।
“রোববার ছেলেকে স্বজনদের সহায়তায় মাটিতে ফেলে ধারালো অস্ত্র দিয়ে ডান হাত কনুই থেকে কেটে বিচ্ছিন্ন করে ফেলেন জাহেদ।”
জাহাঙ্গীরকে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাদকাসক্ত জাহাঙ্গীরকে তার বাবা-মা আগেও একবার পুলিশে দিয়েছিল বলে এএসআই কামরুল জানান।
সে সময় তার ১৮ মাসের সাজা হয়েছিল। পরে পাঁচ-ছয় মাস জেল খেটে জামিনে বের হন জাহাঙ্গীর।
