২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে ট্রাকচাপায় স্কুলছাত্রী নিহত

গোপালগঞ্জ সদর উপজেলায় ট্রাকচাপায় এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে আরো অন্তত ছয়জন।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2014, 04:57 PM

Updated : 22 Aug 2022, 08:02 PM

রোববার দুপুরে উপজেলার ফকিরকান্দি এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ময়না খানম (১৪) উপজেলার হরিদাপুর গ্রামের মাহেদ শেখের মেয়ে। আড়পাড়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয় থেকে এ বছর জেএসসি পরীক্ষা দিয়েছে সে।

আহতদের মধ্যে তিনজনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার ওসি মো. জাকির হোসেন মোল্লা জানান, ঢাকা-খুলনা মহাসড়কের ফকিরকান্দি এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অবৈধ নসিমন, করিমন ও ভটভটি আটক করা হচ্ছিল। এ সময় সদর উপজেলার পুখুরিয়া থেকে গোপালগঞ্জগামী ইট বোঝাই একটি ট্রাক দ্রুত পালাতে গিয়ে রাস্তার পাশে খাদে উল্টে পড়ে। এতে ট্রাকের নিচে চাপা পড়ে স্কুলছাত্রী ময়না খানম ঘটনাস্থলেই নিহত হয়। আহত হয় ট্রাক চালক ও তার সহকারীসহ ছয়জন।