২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বোধনের ‘জাগাও প্রাণের সুপ্ত শক্তি’

নবীন শিল্পীদের আবৃত্তি চর্চায় উৎসাহিত করতে চট্টগ্রামে বোধন আবৃত্তি পরিষদ আয়োজিত ‘জাগাও প্রাণের সুপ্ত শক্তি’র ৩৪তম পর্ব হয়েছে শনিবার রাতে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2014, 04:54 PM

Updated : 22 Aug 2022, 08:02 PM

নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে এ ‘আবৃত্তি সন্ধ্যা’র আয়োজন করা হয়।

বোধন আবৃত্তি পরিষদের সভাপতি রণজিত রক্ষিতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামে নিযুক্ত ভারতের সহকারী হাই কমিশনার সোমনাথ হালদার ও কবি মানজুর মুহাম্মদ।

আবৃত্তি শিল্পী সোহেল আনোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে একক আবৃত্তি পরিবেশন করেন বোধনের শিল্পী অনুপম শীল, হোসনে আরা তারিন, অসীম দাশ ও মুক্তা বড়ুয়া।

আমন্ত্রিত শিল্পী হিসেবে আবৃত্তি পরিবেশন করেন ত্রিলোক বাচিক পাঠশালার মাসুম আজিজুল বাসার ও তারুণ্যের উচ্ছ্বাসের শ্রাবণী দাশ গুপ্তা।