ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় নির্মাণ শ্রমিক নিহত
ব্রাহ্মণবাড়িয়া শহরে ট্রাকচাপায় এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।
নিহত রুবেল মিয়া (২০) সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে।তিনি শহরের মধ্যপাড়ায় রাজমিস্ত্রীর কাজ করতেন।
সদর থানার শহর উপ পরিদর্শক (টিএসআই) মো. মাসুদ রানা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে সড়ক বাজারের একটি দোকান থেকে ফোম কিনে মধ্যপাড়ায় ফিরছিলেন রুবেল।পথে রাস্তা পার হওয়ার সময় একটি পণ্যবাহী ট্রাক এবং পরে একটি পিকআপ ভ্যান তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত রুবেলকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসাপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর ট্রাকটিকে আটক করা হলেও চালক পালিয়ে গেছে।
