২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজিবির চৌকিতে পাচারকারীদের হামলায় আহত ৫

কক্সবাজারের  উখিয়া ও রামু উপজেলার মধ্যবর্তী এলাকায় বিজিবির একটি তল্লাশি চৌকিতে মানবপাচারকারীদের হামলায় পাঁচ জওয়ান আহত হয়েছেন।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2014, 02:03 AM

Updated : 22 Aug 2022, 08:02 PM

Image
ফাইল ছবি

ফাইল ছবি

শনিবার সন্ধ্যায় উখিয়ার সোনাপাড়া এলাকার আবু তাহের ও আবুল কালামের নেতৃত্বে এ হামলা হয় বলে বিজিবির ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল আলম সাইফ জানান।

আহত বিজিবি সদস্য আবদুল বারেক (৫৫), শরীফ উল্লাহ (৪৫), আবু দাউদ (২১), রুবেল হোসেন (২২) ও শামসুউদ্দিন (২৭) কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

বিজিবি কর্মকর্তা সাইফুল বলেন,  মানবপাচার রোধে দুই উপজেলার মধ্যবর্তী এলাকায় রেজু নদীর মোহনায় স্থাপিত বিজিবির চেকপোস্টে সন্ধ্যা ৭টার দিকে একটি মাইক্রোবাস থামিয়ে তল্লাশি চালায় বিজিবি সদস্যরা।

“ওই মাইক্রোবাসে প্রশাসনের তালিকাভুক্ত মানবপাচারকারী সোনাপাড়া এলাকার আবু তাহের ও আবুল কালাম ছিলেন। তল্লাশির কিছুক্ষণ পর তাদের দুজনের নেতৃত্বে একদল লোক বিজিবি চেকপোস্টে এসে হামলা চালায়। এসময় চেকপোস্টের কিছু অংশ ভাংচুর করা হয়।”

এ ঘটনায় আবু তাহের ও কালামসহ ৬০ জনের বিরুদ্ধে রামু থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে বিজিবির ব্যাটালিয়ন কমান্ডার জানিয়েছেন।