২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী জেলা আ. লীগের নতুন কমিটি

রাজশাহী জেলা আওয়ামী লীগের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক হয়েছেন ওমর ফারুক চৌধুরী ও আসাদুজ্জামান আসাদ।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2014, 07:33 PM

Updated : 22 Aug 2022, 08:02 PM

শনিবার জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তাদের নাম ঘোষণা করেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

আগের কমিটিতে ওমর ফারুক চৌধুরী ছিলেন সাধারণ সম্পাদক এবং আসাদুজ্জামান আসাদ ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক।

সম্মেলন শেষে সভাপতি ও সধারণ সম্পাদক পদে নাম প্রস্তাব করার আহবান জানান মোহাম্মদ নাসিম।

এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সভাপতি হিসেবে ওমর ফারুক চৌধুরীর নাম প্রস্তাব করলে তা সমর্থন করেন জেলার ভারপ্রাপ্ত সভাপতি আখতার জাহান।

অন্য কারো নামের প্রস্তাব না আসায় ওমর ফারুক চৌধুরীকে সভাপতি হিসেবে ঘোষণা দেন মোহাম্মদ নাসিম।

এরপর সাধারণ সম্পাদক পদে নাম প্রস্তাবের আহবান জানানো হলে আব্দুল ওয়াদুদ দারা প্রস্তাব করেন আসাদুজ্জামান আসাদের নাম। তার প্রস্তাবে সমর্থন জানান সংসদ সদস্য আয়েন উদ্দিন।

এ পদেও আর কারো নাম প্রস্তান না আসায় আসাদুজ্জামান আসাদকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।