গাজীপুরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে প্রাইভেটকার চালক নিহত
গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাকের সঙ্গে সংঘর্ষে এক প্রাইভেটকার চালক নিহত হয়েছেন।
কালিয়াকৈর থানার ওসি ওমর ফারুক জানান, শনিবার সকাল ৯টার দিকে উপজেলার খাড়াজোড়া এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা হয়।
"কালিয়াকৈর বাজার থেকে ভাড়ায় চালিত একটি প্রাইভেটকার নিয়ে ঢাকায় যাচ্ছিলেন লতিফ। পথে মহাসড়কের খাড়াজোড়া তুরাগ সিএনজি স্টেশনের সামনে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মারা যান তিনি।"
ট্রাকটি আটক করা হলেও এর চালক পলাতক রয়েছে বলে জানান তিনি।
