শীতলক্ষ্যা নদী থেকে গলিত লাশ উদ্ধার
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত পরিচয় (৫০) এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
ওসি নজরুল বলেন, “কমপক্ষে ৫-৬ দিন আগের হওয়ায় লাশের বিভিন্ন অংশের মাংস খসে গেছে । লাশের পরণে লুঙ্গি ও শার্ট ছিল।”
এ ঘটনায় সদর থানায় একটি মামলা করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা নজরুল।
