২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে হিযবুত তাহরীরকর্মীসহ আটক ১২

চট্টগ্রামে লিফলেট বিতরণের সময় নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের সাত কর্মীসহ ১২ জনকে আটক করেছে পুলিশ।  

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2014, 05:31 PM

Updated : 13 Oct 2022, 12:53 PM

শুক্রবার জুমার নামাজের পর নগরীর আন্দরকিল্লাহ শাহী জামে মসজিদের সামনে থেকে তাদের আটক করা হয়।

চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালী জোন) শাহ  আব্দুর রউফ জানান, এসময় তাদের কাছ থেকে কিছু লিফলেটও জব্দ করা হয়।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তারা মুসুল্লিদের মধ্যে লিফলেট বিতরণ করছিল।”

আটকদের সবার বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে, বলেন পুলিশ কর্মকর্তা রউফ।