২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে লাইসেন্সবিহীন তিন প্রতিষ্ঠান সিলগালা

চট্টগ্রামে লাইসেন্স ছাড়া অবৈধভাবে পানি উৎপাদন ও বাজারজাত করার অপরাধে তিনটি প্রতিষ্ঠান সিলগালা করে দিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2014, 07:38 PM

Updated : 22 Aug 2022, 08:01 PM

বুধবার নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিব উল হাসান পরিচালিত ভ্রাম্যমাণ আদালত হালিশহর বড়পুল এলাকায় অভিযান চালিয়ে সাজ এন্টারপ্রাইজ, জান্নাত ইন্টারন্যাশনাল ও ডিউ ড্রপ ড্রিংকিং ওয়াটার সিলগালা করে দেয়।

পাশাপাশি সাজ এন্টারপ্রাইজের অংশীদার সম্রাটকে তিন মাসের কারাদণ্ড এবং জান্নাত ইন্টারন্যাশনালকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

রাকিব উল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দীর্ঘ দিন ধরে লাইসেন্স ছাড়া পানি উৎপাদন ও বাজারজাত করে আসছিল সাজ এন্টারপ্রাইজ। মান নিয়ন্ত্রণের জন্য প্রতিষ্ঠানটির কোন রসায়নবিদও ছিল না।”

অপর দুটি প্রতিষ্ঠান মান নিয়ন্ত্রণ ও লাইসেন্স ছাড়া পানি উৎপাদন ও বাজারজাত করায় তিনটি প্রতিষ্ঠানই সিলগালা করে দেয়া হয়েছে বলে জানান তিনি।