২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে বাসাবাড়িতে গ্যাসের দাবি

রাজশাহীতে সিএনজি স্টেশন চালু, বাসাবাড়িতে ব্যবহার ও হোটেল-রেস্তোরাঁর জন্য গ্যাস সরবরাহের দাবি জানিয়েছে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ।  

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2014, 07:21 PM

Updated : 22 Aug 2022, 08:01 PM

বুধবার বেলা ১১টার দিকে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের ব্যানারে পশ্চিমাঞ্চল গ্যাস অফিস ঘেরাও ও বিক্ষোভ সমাবেশ করা হয়।

এতে জেলার ব্যবসায়ী, পেশাজীবী ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

পরে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির ইনচার্জ তোফায়েল আহম্মেদের মাধ্যমে প্রেট্টোবাংলার চেয়ারম্যানকে স্মারকলিপি দেওয়া হয়।

সমাবেশে বক্তারা আগামী ফেব্রুয়ারির মধ্যে গৃহস্থালির কাজে বাসাবাড়িতে, হোটেল-রেস্তোরাঁ, সিএনজি স্টেশন চালুর জন্য গ্যাস সরবরাহের ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

তা না হলে হরতালসহ কঠোর কর্মসূচি দেওয়ার হুমকি দেন রক্ষা সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ।

সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক জামাত খান, জেলা লোক মোর্চার সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের কাউন্সিলর বেলাল আহমেদ প্রমুখ।