এমসি কলেজে ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়া
আধিপত্য বিস্তার নিয়ে সিলেটের এমসি কলেজে ছাত্রলীগের দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে।
শাহ পরান থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আলিম জানান, আধিপত্যের দ্বন্দ্ব নিয়ে ছাত্রলীগের দুপক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।
খবর পেয়ে পুলিশ ক্যাম্পাসে অবস্থান নিয়ে পরিস্থিতি শান্ত করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর ১২টার দিকে কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগকর্মী কামরুল, নজমুল, টিটুর সঙ্গে সয়েফ ও আকাশের কথা কাটাকাটি হয়। এর জের ধরে উভয় পক্ষের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ সময় কলেজের পেছনের গেইটে কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা গেছে জানান তারা।
তবে গোলাগুলিকর কথা অস্বীকার করেছে পুলিশ কর্মকর্তা আলিম বলেন, ধাওয়া পাল্টা ধাওয়ার সময় দুটি হাতবোমার বিস্ফোরণ হয়েছে।
