২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জবির দ্বিতীয় মনোনয়ন তালিকার ভর্তি শুরু বুধবার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ২য় মনোনয়প্রাপ্তদের সম্মান প্রথম সেমিস্টারে ভর্তি শুরু হচ্ছে বুধবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2014, 12:05 AM

Updated : 22 Aug 2022, 08:01 PM

মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত ভর্তি চলবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বি ইউনিটের মানবিক শাখার ৩৯৪ থেকে ৮৭৮, বিজ্ঞান শাখার ১২০ থেকে ২৪৫ এবং বাণিজ্য ও অন্যান্য শাখায় ৭৭ থেকে ১০৯ পর্যন্ত মেধাক্রমপ্রাপ্তরা মনোনয়নের দ্বিতীয় তালিকায় রয়েছে।

এছাড়া সি ইউনিটের বাণিজ্য শাখার ৫৪৪ থেকে ৭৪৯, অন্যান্য শাখার ৮১ থেকে ১১৩, ডি ইউনিটের মানবিক শাখায় ২৭৭ থেকে ৫২৩, বিজ্ঞান শাখায় ১১৮ থেকে ২০৮, বাণিজ্য শাখার ৫৬ থেকে ৭৭, ই ইউনিটের ড্রামা অ্যান্ড মিউজিক বিভাগের ড্রামাতে ৩১ থেকে ৪১, মিউজিকে ৩১ থেকে ৪২ এবং ফাইন আর্টস্য অ্যান্ড গ্রাফিক্স বিভাগে ৪১ থেকে ৫৪ পর্যন্ত মেধাক্রমধারীরা এই তারিকায় মনোনীত হয়েছেন।

এতে বলা হয়, এদিকে প্রথম বিভাগ পরিবর্তনের সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীদের ৩ ডিসেম্বর থেকে ৮ ডিসেম্বরের মধ্যে এই কাজ শেষ  করতে হবে।

বিস্তারিত তালিকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে (www.jnu.ac.bd) পাওয়া যাবে।