চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক
চুয়ডাঙ্গার জীবননগর সীমান্তে মাদকদ্রব্যসহ নারী ও শিশু পাচার প্রতিরোধের লক্ষ্যে পতাকা বৈঠক করেছে বিজিবি ও বিএসএফ।
মঙ্গলবার সকাল ১০টা থেকে ১০টা ৪০ মিনিট পর্যন্ত উপজেলার নতুনপাড়া সীমান্তে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক এস এম মনিরুজ্জামান জানান, নতুনপাড়া বিওপি এলাকায় ৬৫ মেইন পিলারের ২ সাব পিলারের কাছে এই বৈঠকে বিজিবির পক্ষে নতুনপাড়া বিওপির সদস্যরা এবং বিএসএফের পক্ষে ১১৩ বিএসএফের খেজুরপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা উপস্থিত ছিলেন।
