২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরসরাইয়ে দুই বাসের সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক চালকের সহকারী নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ১৫ আরোহী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2014, 01:52 PM

Updated : 22 Aug 2022, 08:00 PM

মঙ্গলবার সকাল ১১টার দিকে মিঠাছড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে হাইওয়ে পুলিশ জোরারগঞ্জ ফাঁড়ির পরিদর্শক মোহেদী হাসান জানান।

নিহতের বয়স আনুমানিক ২৫ বছর। তবে তার নাম-পরিচয় জানা যায়নি। তিনি একটি বাসের চালকের সহকারী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ কর্মকর্তা মেহেদী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে চট্টগ্রাম থেকে বারৈয়াহাটগামী ‘চয়েস’ নামের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ‘শাহী এন্টারপ্রাইজের’ একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

“এতে ঘটনাস্থলেই চয়েস বাসের চালকের সহকারী মারা যান এবং আহত হন দুই বাসে থাকা অন্তত ১৫জন।”

আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ উপজেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।