২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অবৈধ ভিওআইপি সরঞ্জামসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরীর একটি বাসায় অভিযান চালিয়ে অবৈধ ভিওআইপি সরঞ্জামসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2014, 09:43 PM

Updated : 22 Aug 2022, 08:00 PM

গ্রেপ্তাররা হলেন-সাইদুর রহমান সাগর (১৮) ও কামার হোসেন (৩৫)।

র‌্যাব-৭ এর স্টাফ অফিসার এএসপি সোহেল মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সোমবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টলী শাপলা আবাসিক এলাকার নাহার মঞ্জিলের একটি বাসায় অভিযান চালানো হয়।

“এসময় বিভিন্ন কোম্পানির ১৪ হাজার ৯৭২টি সিম, ১৮টি চ্যানেল ব্যাংক, তিনটি ল্যাপটপ, ছয়টি সিপিইউ, চারটি মনিটর, ২১টি মডেমসহ ওই দুই জনকে গ্রেপ্তার করা হয়।”

উদ্ধার করা সরঞ্জামের আনুমানিক মূল্য ৪০ লাখ টাকা বলে জানান তিনি।