২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় শ্মশান রক্ষায় বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়া সদরের মজলিশপুর এলাকার শশ্মানসহ বিভিন্ন উপাসনালয়ের জায়গা দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ করেছে স্থানীয়রা।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2014, 03:39 PM

Updated : 22 Aug 2022, 08:00 PM

সোমবার দুপুরে শহরে এ বিক্ষোভের আগে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তারা।

সংবাদ সম্মেলনে মজলিশপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মজলিশপুর শ্বশ্মান, খেলার মাঠ, মাদ্রাসার জমি রক্ষা কমিটির আহবায়ক শাহরিয়ার মো. ফিরোজ অভিযোগ করেন, একটি মহল সরকারকে ভুল বুঝিয়ে এসব জায়গায় আশ্রয়ন প্রকল্প নির্মাণ করতে চাইছে।

এসব প্রাচীন জায়গা মানুষ অনেকদিন ধরে ব্যবহার করে আসছে বলে তিনি জানান।

অবিলম্বে এই তৎপরতা বন্ধ করা না হলে কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয়।

সংবাদ সম্মেলনে জেলার হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দসহ মজলিশপুরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।