২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে গাড়ি চাপায় বৃদ্ধের মৃত্যু

গাজীপুরের রাজেন্দ্রপুরে গাড়ি চাপায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2014, 02:25 PM

Updated : 22 Aug 2022, 08:00 PM

নাওজোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মিজানুর রহমান জানান, সোমবার সকালে রাজেন্দ্রপুর এলাকায় ভাওয়াল জাতীয় উদ্যানের ৪ নম্বর গেইটের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

শার্ট ও লুঙ্গি পরা ওই ব্যক্তির (৬৫) পরিচয় জানা যায়নি।

সার্জেন্ট মিজানুর বলেন, সকাল সাড়ে ৬টার দিকে ভাওয়াল জাতীয় উদ্যানের ৪ নম্বর গেইটের সামনে গাড়ির চাপায় ঘটনাস্থলে ওই বৃদ্ধ মারা যান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।