২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্ণফুলি ইপিজেডে কারখানায় অগ্নিকাণ্ড

চট্টগ্রামের কর্ণফুলি রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (কেইপিজেড) একটি কারখানায় অগ্নিকাণ্ড হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2014, 01:14 PM

Updated : 22 Aug 2022, 08:00 PM

ফায়ার সার্ভিসের ইপিজেড স্টেশন কর্মকর্তা বাহার উদ্দিন জানান, সোমবার সকালে সাড়ে ৭টার দিকে ‘ওসমা ক্যান্ট লিমিটেড’ নামের ওই কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি গাড়ি এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, কারখানাটিতে ফোম তৈরির কাঁচামাল প্রস্তুত করা হয়। অতিরিক্ত তাপের কারণে কারখানার ফেডিং মেশিনে আগুন লাগে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আগুনে ওই কারখানার বেশ কিছু যন্ত্রাংশ পুড়ে গেছে।

তবে ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি এ অগ্নিনির্বাপক কর্মকর্তা।