কুয়াশায় মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, কলেজছাত্রের মৃত্যু
জামালপুরের মেলান্দহ উপজেলায় ট্রাকের ধাক্কায় এক কলেজ ছাত্র নিহত হয়েছেন, গুরুতর আহত হয়েছেন এক সেনা সদস্য।
মেলান্দহ থানার ওসি নাসিমুল ইসলাম জানান, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ডেবরাইপ্যাচ এলাকায় মেলান্দহ-দেওয়ানগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহত তানভীর হাসান তপু (২৮) উপজেলার বয়ড়াডাঙ্গা গ্রামের হাজি আবুল হাশেমের ছেলে। সৈয়দপুর সেনানিবাসে সৈনিক হিসেবে কর্মরত তপু ছুটিতে বাড়িতে এসেছিলেন।
গুরুতর আহত অবস্থায় তাকে ময়মনসিংহের সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান ওসি।
তিনি জানান, সকালে বেলাল ও তপু ঘন কুয়াশার মধ্যে মোটরসাইকেল করে মেলান্দহ থেকে দেওয়ানগঞ্জ যাচ্ছিলেন। এ সময় ডেবরাইপ্যাচ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই বেলালের মৃত্যু হয়।
