দুই বাসের মাঝে চাপা পড়ে শিক্ষার্থীর মৃত্যু
রাজধানীর মৌচাকে দুটি বাসের মাঝখানে চাপা পড়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
তিনি জানান, কাঞ্চন বনশ্রীতে তার বোনের বাড়িতে থাকতেন এবং ধানমণ্ডিতে অবস্থিত ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন।
উপ পরিদর্শক খোদা নেওয়াজ বলেন, “সকালে রাস্তা পার হতে গিয়ে কাঞ্চন ‘ফাল্গুন’ ও ‘দিবানিশি’ বাসের মাঝখানে পড়ে মারাত্মক আহত হন কাঞ্চন। বাসের এক যাত্রী তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
তিনি জানান, পুলিশ ওই দুইটি বাসসহ ফাল্গুন বাসের চালক রাসেলকে আটক করেছে। লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালের মর্গে রয়েছে এবং এ বিষয়ে থানায় একটি মামলা হচ্ছে।
