২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাঁশখালীতে ধান কাটা নিয়ে সংঘর্ষে আহত ১৫

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ধান কাটা নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2014, 08:18 PM

Updated : 22 Aug 2022, 07:59 PM

রোববার সকালে উপজেলার খানকানাবাদ ইউনিয়নের ডোংরা গ্রামে সংঘর্ষে আহতদের মধ্যে সাতজন গুলিবিদ্ধ রয়েছে।

আহতরা হলেন- নুর মোহাম্মদ (৪২), মোহাম্মদ হোসেন (৩০), মো. শাহাবু্দ্দিন (২৮), জাহানারা বেগম (৩৫), মাসুদা বেগম (৪০), ‍আবু বকর (২৫), জুলু মিয়া (৫০) নুরুল কাদের (৫৬), বোছা মিয়া (৩৫), লেদু মিয়া (৩৬) মালেকা বেগম (৪৫), নবী মোহাম্মদ (৫১), মো. আজিজ (৩৫), মো. জামাল (৩৮), মো. মিজান (২৮)।

খানকানাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আবু সিদ্দিক আবু জানান, পাঁচ নম্বর ওয়ার্ডের পালোয়ানপাড়ার মেম্বার রশিদ আহমদের নেতৃত্বে ৬০ থেকে ৭০ জন লোক সোলায়মান ফকির নামের এক ব্যক্তির জমিতে ধান কাটতে গেলে সংঘর্ষ শুরু হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ধান কাটার সময় সোলায়মান ফকির ও তার লোকজন বাধা দিলে রশিদ আহমদের লোকজন তাদের উপর গুলিবর্ষণ  করে। এতে সাতজন গুলিবিদ্ধ হয়।”

ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়ার পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই পংকজ বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে গুলিবিদ্ধ সাতজনসহ মোট ১৫ জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।