সিরাজগঞ্জে ট্রাকচাপায় বৃদ্ধ নিহত
সিরাজগঞ্জের কাজিপুরে ট্রাকচাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন।
রোববার বিকালে উপজেলার রৌহাবাড়ি এলাকায় সিরাজগঞ্জ-কাজিপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তোজাম মণ্ডল (৭৫) উপজেলার বর্শিভাঙ্গা গ্রামের মৃত পাচখড়ি মণ্ডলের ছেলে।
কাজিপুর থানার উপ-পরিদর্শক আব্দুল কাদের জানান, বিকাল সাড়ে ৩টার দিকে তোজাম মণ্ডল শ্যালো ইঞ্জিন চালিত ভটভটি করে সোনামুখি থেকে বাড়ি ফিরছিলেন।পথে রৌহাবাড়ি এলাকায় বিপরীত দিক থেকে আসা বালু ভর্তি একটি ট্রাক ভটভটিকে চাপা দেয়। এতে তোজাম ভটভটি থেকে পড়ে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেলেও ভটভটিটি আটক করা হয়েছে।
