২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘন কুয়াশায় পদ্মায় ডুবল তিন স্পিডবোট

ঘন কুয়াশার কারণে পৃথক দুর্ঘটনায় পদ্মায় তিনটি স্পিডবোট ডুবে গেছে। এসব ঘটনায় দুই জন আহত হলেও সবাই নিরাপদে তীরে যেতে পেরেছেন।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2014, 03:36 PM

Updated : 22 Aug 2022, 07:59 PM

রোববার ভোরে কাওড়াকান্দি-মাওয়া নৌরুটে মাঝ পদ্মায় এ ঘটনা ঘটে।

শিবচর থানার ওসি আব্দুস সাত্তার জানান, কাওড়াকান্দি থেকে ছেড়ে যাওয়া একটি স্পিডবোট মাঝপদ্মায় ড্রেজারের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এছাড়া মাঝিকান্দি থেকে মাওয়ার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি স্পিডবোটের সঙ্গে মাওয়া থেকে ছেড়ে আসা একটি স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে বোট দুটি উল্টে ডুবে যায়।

কাওড়াকান্দি স্পিডবোট মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, দুর্ঘটনার পর যাত্রীরা সাঁতরে পাড়ে উঠতে পারলেও দুইজন আহত হয়েছেন।

এরা হলেন, শিবচরের পাচ্চর গ্রামের ফরহাদ তালুকদার (৪৫) এবং দেলোয়ার শিকদার (৩৫)। তাদেরকে শিবচর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।