২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগরে অপহৃত ২ জেলে উদ্ধার, আটক ১০

সাগরে অভিযান চালিয়ে অপহৃত দুই জেলেকে ট্রলারসহ উদ্ধার করেছে কোস্টগার্ড।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2014, 02:48 PM

Updated : 22 Aug 2022, 07:59 PM

এ সময় অপহরণে জড়িত ১০ জলদস্যুকে আটকও করা হয়েছে।

কোস্টগার্ডের কুতুবদিয়া স্টেশন কমান্ডার ফিরোজ আহমদ জানান, রোববার বেলা ১টার দিকে কুতুবদিয়ার পশ্চিম-উত্তর মোহনা অঞ্চলে এ অভিযান চালানো হয়।

আটকদের কুতুবদিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কোস্টগার্ড কমান্ডার ফিরোজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একদল জলদস্যু সাগরে এফবি নূর নামে একটি মাছধরা ট্রলার ও এর দুই জেলেকে অপহরণ করে জিম্মি করে রাখে। মাছধরা ট্রলার থেকে পালিয়ে আসা অন্য জেলেদের কাছ থেকে এ খবর পেয়ে অভিযানে যায় কোস্টগার্ড।