মাদারীপুরে আড়ৎসহ চার দোকান আগুন
মাদারীপুর সদরের চরমুগুরিয়া বন্দরে একটি আড়ৎসহ চার দোকানে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে তার আগেই আড়ৎ ও দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের বরাত দিয়ে ওসি এমদাদুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত বলে ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছে। চার ব্যবসা প্রতিষ্ঠানের প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
