চারতলার ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু
রাজধানীর দক্ষিণ মুগদায় একটি চারতলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক জানান, রোববার সকাল ৮টার দিকে শাহিনূরকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই সালাউদ্দিনকে উদ্ধৃত করে মোজাম্মেল জানান, সকালে শাহিনূর বাসার ছাদে ফুল গাছে পানি দিতে ওঠেন। সেখান থেকে নিচে পড়ে গুরুতর আহত হলে তাকে হাসপাতালে আনা হয়।
তবে শাহিনূর কীভাবে ছাদ থেকে পড়ে গেলেন সে বিষয়ে স্পষ্ট কিছু জানাতে পারেননি পরিদর্শক মোজাম্মেল।
