২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জগলুল আহমেদের মৃত্যুতে সাংবাদিক নেতাদের শোক

সাংবাদিক জগলুল আহমেদ চৌধুরীর মৃত্যুতে সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতারা শোক প্রকাশ করেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2014, 01:47 AM

Updated : 22 Aug 2022, 08:00 PM

শনিবার রাতে প্রবীণ এ সাংবাদিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে আসে। জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য জগলুল আহমেদ চৌধুরীর মৃত্যুতে প্রেসক্লাবে উপস্থিত অনেক সাংবাদিককে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।

ফেডারেল সাংবাদিক ইউনিয়নের দুই অংশের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল ও শওকত মাহমুদ, মহাসচিব এম এ আজিজ, আবদুল জলিল ভুঁইয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলতাফ মাহমুদ, আবদুল হাই শিকদার, সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ, জাহাঙ্গীর আলম প্রধান পৃথক পৃথক বিবৃতিতে তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তারা।

জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল চৌধুরী ও সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদও শোক প্রকাশ করেছেন।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক ইলিয়াস খানও শোক জানিয়েছেন।