২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৫ দিন পর স্কুল ছাত্রকে টাঙ্গাইল থেকে উদ্ধার

গাজীপুর থেকে অপহরণের ১৫ দিন পর এক স্কুলছাত্রকে টাঙ্গাইল থেকে উদ্ধার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2014, 09:09 PM

Updated : 22 Aug 2022, 07:59 PM

শনিবার দুপুরে মির্জাপুর উপজেলার গোড়াই বাসস্ট্যান্ড এলাকা থেকে মো. শাহরিয়াহকে (৯) উদ্ধার করা হয়।

শাহরিয়াহ কালিয়াকৈরের টেকিবাড়ী চাঁনপুর গ্রামের শামছুল হকের ছেলে ও স্থানীয় ভাউমান টালাবহ মডেল  স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।  

কালিয়াকৈর থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, গত ১৪ নভেম্বর কালিয়াকৈর এলাকা থেকে শাহরিয়াকে অপহরণ করা হয়। তিনদিন পর তার বাবা শামসুল হকের কাছে মোবাইলে ফোন করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।

গত ২৩ নভেম্বর রাতে মুক্তিপণের টাকা নিতে আসলে পুলিশ অপরহণকারী চক্রের তিন সদস্যকে আটক করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার টাঙ্গাইলের গোড়াই বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

বিকালে স্কুল ছাত্র শাহরিয়াকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।