চট্টগ্রামে ইয়াবা বিক্রেতাকে ১ বছরের কারাদণ্ড
চট্টগ্রামের বাকলিয়ায় এক ইয়াবা বিক্রেতাকে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার বিকালে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত মো. আলী (৩০) বাকলিয়া আফগান মসজিদ এলাকার বাসিন্দা আবদুল শুক্কুরের ছেলে।
বাকলিয়া থানার ওসি মো. মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে ইয়াবা বিক্রির সময় আলীকে ১০টি ইয়াবাসহ গ্রেপ্তার করে পুলিশ।
বিকালে তাকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে তাকে এক বছরের কারদণ্ড দেয়া হয় বলে জানান ওসি মহসিন।
