২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে বৃদ্ধকে শ্বাসরোধে হত্যা

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় এক বৃদ্ধকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2014, 04:31 PM

Updated : 22 Aug 2022, 07:59 PM

বেলকুচি থানার এসআই আমিরুল ইসলাম জানান, শনিবার দুপুরে উপজেলার সমেশপুর গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত আসমত আলী (৬৮) উপজেলার দত্তবাড়ি গ্রামের মৃত দুলাল প্রামানিকের ছেলে। সমেশপুর গ্রামের আব্দুল হামিদের বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকতেন তিনি।

স্থানীয়দের উদ্ধৃত করে এসআই আমিরুল জানান, আজমত আলী ২৫ বছর ধরে আবদুল হামিদের বাড়িতে ভাড়া থাকেন। তাদের কোনো ছেলে নেই এবং মেয়েদের বিয়ে হয়ে গেছে। স্ত্রী বেড়াতে যাওয়ায় শুক্রবার রাতে বাড়িতে তিনি একাই ছিলেন।

তিনি বলেন, "সকাল ১১টার দিকে প্রতিবেশীরা ঘরের মধ্যে আসমতের মৃতদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। লাশ উদ্ধারের সময় ঘরের দরজা খোলা এবং ভেতরে টেলিভিশন চালু অবস্থায় পাওয়া গেছে।"

“রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যার পর পালিয়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”